শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাইন্ড এইড হাসপাতালে তালা, মালিক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সময় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতাল।

মঙ্গলবার বিকেলে ঢাকার সিভিল সার্জেন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আহসানুল হক হাসপাতালটি পরিদর্শনের পর পুলিশ এতে তালা ঝুলিয়ে দেয়।

এদিকে এএসপি আনিসুলকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে সন্ধ্যায় গ্রেপ্তার চিকিৎসক নিয়াজ মোর্শেদ ওই হাসপাতালের অন্যতম মালিকও। এ নিয়ে এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হল।

পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল জানান, এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে মানসিক অসুস্থতার কারণে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে স্বজনেরা রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যান। ভর্তি প্রক্রিয়া চলার মধ্যে হাসপাতালের কর্মীরা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান একটি কক্ষে।

সিসিটিভি ফুটেজে সেখানে আনিসুলক করিমকে শারীরিক নির্যাতনের দৃশ্যও দেখা যায়। এর কয়েক মিনিটের মধ্যেই মারা যান তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

এ ঘটনায় মঙ্গলবার আনিসুল করিমের বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এরই মধ্যে গ্রেপ্তার হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

৩১তম বিসিএসের পুলিশ কর্মকর্তা আনিসুল করিম সর্বশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন। তার স্ত্রী শারমিন সুলতানাও একই বিশ্ববিদ্যালয়ের। এই দম্পতির চার বছরের একটি ছেলে রয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ