,

বাইডেন প্রেসিডেন্ট হলে টিকা পাবেন না ৪ বছরেও : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে আগামী চার বছরেও টিকা পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘জো বাইডেন প্রেসিডেন্ট হলে আপনারা পরবর্তী চার বছরেও ভ্যাকসিন পাবেন না। এফডিএ এটা কোনোদিন অত তাড়াতাড়ি অনুমোদন দেবে না।’

ট্রাম্পের দাবি, ‘আমলাতন্ত্র লাখ লাখ জীবন ধ্বংস করে দেবে।’

হারার পর ট্রাম্প কয়েক দিন ধরেই ‘আজগুবি’ সব কথা বলে যাচ্ছেন। ভোটে কারচুপির যে অভিযোগ তুলেছেন তার পক্ষে এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণই দেখাতে পারেননি। থেকে থেকে ফেইসবুক, টুইটারে স্ট্যাটাস দিচ্ছেন। কখনো এক নাগাড়ে ফক্স নিউজের বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করছেন।

হারের পর ট্রাম্প শিবির বিভক্ত হয়ে পড়েছে। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার আগেই হার মেনে নেয়ার পরামর্শ দেন। এই তালিকায় পক্ষে-বিপক্ষে যোগ দিয়েছেন আরও অনেকে।

নিজস্ব সূত্রের তথ্য উল্লেখ করে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, দুইজন তাকে ফলাফল মেনে নিতে বললেও তার প্রাপ্তবয়স্ক ছেলেরা লড়াই চালিয়ে যেতে বলেছেন।

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, প্রেসিডেন্টের জামাতা এবং স্ত্রী ব্যক্তিগত আলাপে ট্রাম্পকে বলেছেন হার মেনে নেয়ার সময় এসেছে।

কিন্তু ট্রাম্পের বড় দুই ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক তাদের জোটসঙ্গীদের মামলার দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি