শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলের বিছানায় নেহার হানিমুন

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন নেহা কক্কর। বলিউডের এ তারকা কণ্ঠশিল্পী তার দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের গলায় মালা দিয়েছেন। গত ২৪ অক্টোবর দিল্লিতে জমকালো আয়োজনে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

এবার তিনি মজেছেন মধুচন্দ্রিমায়। গত ৮ নভেম্বর স্বামীর সঙ্গে দুবাইয়ে উড়াল দিয়েছেন নেহা। তার ইনস্টাগ্রাম স্টোরি থেকেই এই তথ্য নিশ্চিত হওয়া গেল।

নেহার শেয়ার করা ছবিতে দেখা গেল, দুবাইয়ের একটি বিলাসবহুল ফাইভ স্টার হোটেলে উঠেছেন নবদম্পতি। মনের মতো করে সাজিয়েছেন তারা নিজেদের থাকার রুম। বেলুন আর ফুলে ফুলে রঙিন সেই রুম। রাত্রিযাপনের জন্য প্রস্তুত ফুলের বিছানা।

প্রিয় তারকার শেয়ার করা এসব ছবির নিচে ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা।

কতদিনের সফরে গিয়েছেন নেহা তা অবশ্য জানাননি তিনি। তবে সময়টা যে বেশ আনন্দে কাটছে তা বোঝাই যাচ্ছে। আপাতত সবরকম কাজ থেকেও বিরতিতে রয়েছেন এই গায়িকা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ