রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ‘সুপারওম্যান’ নুসরাত ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার হাতে এসে গেছে অলৌকিক ক্ষমতা। যে ক্ষমতা দিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণূ ধ্বংস করবেন তিনি।এটি আসলে কোন সিনেমার দৃশ্য নয়। দেখা যাবে বিজ্ঞাপনে। যে বিজ্ঞাপনে নুসরাত ফারিয়া হাজির হচ্ছেন ‘সুপারওম্যান’ চরিত্রে।

বিজ্ঞাপনটি ‘এসএমসি’র জীবাণুনাশক একটি পণ্যের। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন ফারিয়া। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

বিজ্ঞাপনটি কাজ করে বেশ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। জানালেন, সুপারওম্যান চরিত্রগুলো আমাদের স্বপ্নের চরিত্র। হলিউড ছবিগুলোতে যে চরিত্রগুলো আমাদের বেশ টানে। এবার সেই সুপারওম্যান চরিত্রে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। এতে সুপারহিরোর বেশে অভিনয় করে অন্যরকম এক ভালোলাগা কাজ করেছে।


বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানান নির্মাতা আদনান আল রাজীব।

এদিকে ‘পটাকা’র পর কিছুদিন হয় নুসরাত ফারিয়ার গাওয়া দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ প্রকাশিত হয়েছে। গানটি বেশ দর্শক প্রিয়তা পায়। অন্যদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ নামের দুটি ছবি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী