,

ভিলার কাছে ৩-০ গোলে হারল আর্সেনাল

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ৩-০ গোলে হেরেছে আর্সেনাল।

এদিন ২৫তম মিনিটে সাকার আত্মঘাতী গোলে এগিয়ে যায় গত মাসে লিভারপুলকে ৭-২ গোলে হারানো অ্যাস্টন ভিলা। প্রতিপক্ষ খেলোয়াড়ের নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে খুব কাছ থেকে নিজেদের জালে বল পাঠান আর্সেনালের তরুণ ইংলিশ মিডফিল্ডার।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় ভিলা। ৭২ থেকে ৭৫, চার মিনিটের মধ্যে দুই গোল করে সফরকারীদের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন ওয়াটকিন্স।

রস বার্কলির ক্রসে খুব কাছ থেকে হেডে প্রথম গোলটি করেন তিনি। পরের গোলটি করেন নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে।

সাত ম্যাচে পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে অ্যাস্টন ভিলা। আট ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে।

দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে ১-১ গোলে ড্র করা লিভারপুল আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মাঠে ১-০ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে দুইয়ে।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে একই ব্যবধানে হারানো লেস্টার সিটি ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা