,

চাঁদের বোন মঙ্গলের উল্টো পাশে!

news-image

অনলাইন ডেস্ক : সৌরজগতের অনেক গ্রহের একাধিক উপগ্রহ থাকলেও আমাদের বাসস্থান পৃথিবীর উপগ্রহ একটিই, চাঁদ। ইতিমধ্যে মানুষ পৃথিবীর এই ধূসর উপগ্রটি থেকে ঘুরে এলেও এত দিন এর কোনো ‘ভাই-বোন’ থাকার তথ্য পায়নি। তবে অতিসম্প্রতি একদল গবেষক দাবি করেছেন, চাঁদের একটি ‘বোন’ লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলের উল্টো পাশে।

আয়ারল্যান্ডের আর্মাগ অবজারভেটরি অ্যান্ড প্লানেটারিয়াম (এওপি) জানিয়েছে, চিলির আটকামা মরুভূমি থেকে স্পেক্টোস্কোপিক অবজারভেটরির প্রযুক্তির বিশাল এক টেলিসকোপে ধরা পড়েছে নতুন এই গ্রহাণু।

গবেষকরা দেখেছেন, গ্রহাণুটির গতি-প্রকৃতি অনেকটা চাঁদের মতোই। এ ছাড়া চাঁদ গঠনের উপাদানের সঙ্গে এর উপাদানেরও মিল রয়েছে। গবেষকদের ধারণা, এর প্রধান উপাদান হচ্ছে পাইরোজেন ও লোহা।

তারা প্রায় ৪৫০ কোটি বছর আগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া গ্রহাণুটির নাম দিয়েছেন, দ্য মুন সিস্টার বা চাঁদের বোন। অবশ্য এর কোড নেম (১০১৪২৯) ১৯১৮ ভিএফ ৩১।

নতুন এই গবেষণার প্রধান গবেষক ও এওপির জ্যোর্তিবিদ ড. অ্যাপোসটোলস ক্রিসটউ বলেছেন, গ্রহাণুটির রং একেবারের চাঁদের মতো। তবে আমি নিশ্চিত নই এটা আসলে চাঁদেরই কোনো বিচ্ছিন্ন অংশ কি না। আমার আগে কখনো মনে হয়নি চাঁদের এমন কোনো ভাই বা বোনটাইপের কিছু থাকতে পারে। কারণ এটি সম্ভবত সৃষ্টির পর থেকেই চাঁদের পেছনে লুকিয়ে আছে।

তিনি জানান, আসলে (১০১৪২৯) ১৯১৮ ভিএফ ৩১ নামের এই গ্রহাণুটি তাদের নজরে আসে ১৯৯৮ সালেই, মঙ্গলে সংক্ষিপ্ত একটি কক্ষপথে। তাদের ধারণা, চাঁদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এটি মঙ্গলের ওই ছোট্ট কক্ষপথে আটকে গিয়ে সেখানেই ঘুরপাক খাচ্ছে। সূর্য আর মঙ্গলের মাধ্যাকর্ষণই তাকে সেখানে আটকে রেখেছে। হয়তো অনন্তকালই সেখানে থাকবে। তবে পৃথিবীর কক্ষপথে তাকে ফিরিয়ে আনা কঠিন হলেও অসম্ভব নয়। সেই ক্ষীণ সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মানুষ যদি কোনো দিন মঙ্গলে বসতি গড়তে পারে, তখন হয়তো যাওয়া-আসার পথে তাকে দেখা যাবে মঙ্গলের কাছাকাছি ঘুরতে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের