,

বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ শেখ হাসিনার

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

রবিবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দু’টি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। অশুভ সন্ত্রাস ও হিংস্র উগ্রবাদের বিরুদ্ধে, বিতাড়িত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনসহ নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফাস্ট লেডি জিল বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট, ফাস্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট ও তাদের পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা