শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার জন্য রোশানের কত মায়া!

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমাটি। ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন জিয়াউল রোশান ও পূজা চেরি। দুজন একসাথে ছবিতে অভিনয় করলেও এই ছবির মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধেছেন তারা।

রোববার বিকেলে প্রকাশে এসেছে ছবিটির প্রথম গান। গানের শিরোনাম ‘তোর জন্য কত মায়া রে’। কবীর বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গান ভিডিওতে রোমান্টিক মুডে হাজির হয়েছেন রোশান ও পূজা।

জানা যায়, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নেপালের এভারেস্টের নিচে এই গান ভিডিওর শুটিং হয়েছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে অর্থাৎ বরফ ঘেরা পাহাড়ি অঞ্চলে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গানের শুটিং করেছেন নায়ক-নায়িকা।

রোশান বলেন, ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে বলে জেনেছি। এর আগে একটি গান প্রকাশ করা হয়েছে। তবে মজার বিষয় হলো, গানটিকে তিনটা পার্ট করে এর প্রথম অংশের ক্লিপসটা আজকে অবমুক্ত করা হয়েছে। আমাদের এখানে এরকমটা প্রথম। তবে গানটা খুবই রোমান্টিক। শ্রোতাদর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।

আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ‘সাইকো’ খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানা যায়। রোশান-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

https://youtu.be/C8dBoOOQMvg

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ