,

সদ্য জন্ম নেয়া সন্তানকে রেখে পালাল মা!

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমিষ্ঠ হওয়ার ঘণ্টাখানেক পর হতভাগ্য কন্যাসন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন মা সাইদা বেগম (১৬)। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার বিকালে উপজেলার কলিকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়ার স্ত্রী পেটের ব্যথা নিয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে প্রসব ব্যথা শুরু হয় এবং একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়। সন্তান প্রসবের ঘণ্টাখানেক পর পাষাণী মা সাইদা পালিয়ে যান।

বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দিরাই থানার নগদিপুর গ্রামের মোস্তাফা মিয়ার স্ত্রী রাসিয়া বেগমের কাছে রয়েছে।

রোববার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুধন ধর যুগান্তরকে জানান, নবজাতকের মা পালিয়ে গেছেন। হয়তো অবৈধ সম্পর্কের ফসল এই নবজাতক শিশুটি। এ ব্যাপারে আমরা সমাজসেবা দফতরের সঙ্গে যোগাযোগ করছি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের