রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে আক্রান্ত মাহমুদউল্লাহ, সাকিব নেগেটিভ

news-image

অনলাইন ডেস্ক : দুঃসংবাদটা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে তার। তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হচ্ছে না এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের।

তবে নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরা সাকিব আল হাসানের জন্য সুসংবাদ। তিনি করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন। শনিবার করোনা টেস্ট করিয়েছিলেন এ দুজন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সাকিবের করোনা নেগেটিভ এসেছে। তবে মাহমুদউল্লাহর রিপোর্টে পজিটিভ ফল এসেছে।

শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বড় ধরনের দুঃসংবাদ।

কারণ আগামী ১০ নভেম্বর পিএসএলে অংশ নিতে দেশছাড়ার কথা ছিল তার। পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলার কথা ছিল তার। আর ওই টুর্নামেন্টে অংশ নিতেই করোনা পরীক্ষা করিয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু করোনা টেস্টে পজিটিভ ফল আসায় এবারের পিসিএলে অংশ নেয়ার সুযোগ হাতছাড়া হলো এ অলরাউন্ডারের।

এদিকে করোনা নেগেটিভ হওয়ায় সুসংবাদের পাশাপাশি সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছেন সাকিব। গত বৃহস্পতিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই স্বাস্থ্যবিধি ভেঙে তুমুল সমালোচিত হন সাকিব। ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম না মেনে পর দিনই সকালে গুলশানে একটি সুপারশপের উদ্বোধনে যান সাকিব।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী