শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ১ নভেম্বর ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা।

করোনাকালে পরীক্ষা বন্ধ রাখা ও ৬০ মাসের বেশি বেতন না নেয়াসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

তাদের অবরোধের কারণে রোববার বেলা সাড়ে ১১টা থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

৪ দফা দাবি আদায়ে ‘সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী’দের ব্যানারে গত ১ নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওইদিন শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি শেষে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তারা।

৩ নভেম্বর রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমবিবিএস ও বিডিএস কোর্সের সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের শিক্ষার্থীদের দাবিগুলো হলো: করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়া।

যুগান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী