,

আগামীকাল থেকে ট্রাম্পের আইনি লড়াই শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার থেকে আইনি চ্যালেঞ্জ শুরু করবেন।

ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দা এবার ভোট দিয়েছেন। এর মধ্যে অভিনেতা উইল স্মিথের মৃত বাবার নামেও ভোট দেয়া হয়েছে।

জুলিয়ানির কথায়, “আমরা যে পরিমাণ ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।” তবে এ কথার পক্ষে কোন প্রমাণ আছে বলে মনে হচ্ছে না।

জুলিয়ানি বলেন, তার পাশে যারা দাঁড়ানো তাদের মধ্যে ৫০ থেকে ৬০জন নির্বাচন পর্যবেক্ষক আছেন এবং তাদের “নিয়মিতভাবে ডাকযোগে পাঠানো ভোটের কোনো অংশ পর্যবেক্ষণ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।”

তবে ফেডারেল বিচারক ইতোমধ্যেই বলেছেন, ট্রাম্প প্রচার টিমের সদস্যরা ফিলাডেলফিয়াতে এই মুহূর্তে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।

নির্বাচনের রাত থেকেই ডোনাল্ড ট্রাম্প ভোট গণনার বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন তিনিই নির্বাচনে বিজয়ী হয়েছেন। নির্বাচনী কর্মকর্তারা বারবার বলছেন যে “কোনোরকম ভোট জালিয়াতির কোনো তথ্যপ্রমাণ নেই।”

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি