,

মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন আজ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার। একাদশ সংসদের এটি দশম অধিবেশন। সন্ধ্যা ৬ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হবে।

সোমবার রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। আগের তিন অধিবেশনের মতো এবারও মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী প্রথম দিনের কার্যসূচিতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন, শোক প্রস্তাব গ্রহণ, প্রশ্নোত্তর ও ৭১ বিধির জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি হবে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২০ উপস্থাপন হবে। এছাড়া এ দিন তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন ও দুটি বিল উত্থাপন করা হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২০ এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২০ উত্থাপন হবে। ৯ নভেম্বর সন্ধ্যায় বিশেষ অধিবেশনের কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে। জানা গেছে, সাধারণ প্রস্তাবের ওপর টানা চার দিন আলোচনা শেষে বৃহস্পতিবার গ্রহণ করা হবে। বিশেষ অধিবেশনের ধারাবাহিকতায় আগামী সপ্তাহে দুই বা তিন দিন সাধারণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তা শেষ হবে।

বিশেষ অধিবেশনকে সামনে রেখে যাবতীয় প্রস্ততি শেষ করেছে সংসদ সচিবালয়। সংসদ সদস্য, সাংবাদিকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। বিশেষ অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ৯ নভেম্বর কোভিড-১৯ নেগেটিভ সকল সংসদ সদস্যই বৈঠকে যোগ দেওয়ার সুযোগ পাবেন। এরপর থেকে আগের মতো করে সংসদ সদস্যরা রোস্টারভিত্তিক বৈঠকে যোগ দেবেন। এর আগে গত ২২ ও ২৩ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলেও করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট