কাসেমিরো-হ্যাজার্ড করোনায় আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলাতাও করোনা আক্রান্ত হওয়ার পরে আবার দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। এবার করোনা আক্রান্ত হয়েছেন শুরুর একাদশের দুই মূল ভরসা কাসেমিরো এবং এডেন হ্যাজার্ড। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে করানো পরীক্ষায় পজিটিভ এসেছেন তারা।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ারে পরে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বেলিস ফরোয়ার্ড হ্যাজার্ড। ইনজুরির কারণে গত মৌসুমে ঠিক মতো খেলতেই পারেননি তিনি। পাননি গোলও। একশ’ মিলিয়ন ইউরো দিয়ে কেনা চেলসি তারকা চলতি মৌসুমেও ছিলেন ইনজুরির থাবায়।

ফিরে অবশ্য রিয়াল শিবিরে নতুন কিছু যোগ করেছিলেন হ্যাজার্ড। ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন। কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া লস ব্লাঙ্কোসদের কক্ষপথে ফেরানোর পথ দেখিয়েছিলেন। কিন্তু দুই ম্যাচ খেলতেই করোনার থাবা আইসোলেশনে পাঠিয়ে দিল তাকে।

তাদের করোনার কথা জানিয়ে রিয়াল মাদ্রিদ বিবৃতি দিয়ে জানিয়েছে, রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে যে, শুক্রবার সকালে করানো দলের ফুটবলারদের করোনা পরীক্ষায় এডেন হ্যাজার্ড এবং কাসেমিরো পজিটিভ এসেছেন। একই পরীক্ষায় রিয়ালের অন্য ফুটবলার, কোচিং স্টাফ এবং দলের সংস্পর্শে আসা অন্য সদস্যরা করোনা নেগেটিভ এসেছেন।’

করোনা সংকটের পাশাপাশি রিয়াল মাদ্রিদ আছে ইনজুরি সংকটেও। লস ব্লাঙ্কোসদের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডার দানি কারভাহাল এবং ন্যাচো ফার্নান্দেজ ইনজুরিতে পড়েছেন। আলভারো অদ্রিওজলা আছেন ওই তালিকায়। করোনা ছিটকে দিলো জিদানের আরও তিন গুরুত্বপূর্ণ সদস্যকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই বড় পরীক্ষাই অপেক্ষা করছে জিদানের সামনে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ