খাবারের আসক্তি কমাতে কিছু পরামর্শ

news-image

স্বাস্থ্য ডেস্ক : নিয়মমাফিক তিনবেলা খাবার খেলেও দিনের মধ্যে হুটহাট ক্ষুধা লাগতে পারে। এমন হলে বেশি না খেয়ে থেকে কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে হবে। খাবারের আসক্তি কমাতে কিছু পরামর্শ-

চুইংগাম: চুইংগাম মুখে রাখলে মিষ্টি এবং নোনতা খাবারের আসক্তি কিছুটা কমে। তবে খেয়াল রাখতে হবে তা যেন সুগারফ্রি হয়। না হলে ক্যালরি বেড়ে যেতে পারে। এ ছাড়া দিনে অল্প করে বারবার কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি পান করুন।

ঘুম: ঘুম কম হলে ভাজা বা মিষ্টি খাবারের প্রতি আসক্তি বেড়ে যায়। তাই ভালো করে ঘুমোনোর চেষ্টা করুন। ঘুম তাড়াতে চিনি ছাড়া কালো চা বা কফিও পান করতে পারেন। তবে এর পরিমাণ কখনোই যেন বেশি না হয়।

আড্ডা বা কাজ: মানসিক চাপ বাড়লে গ্লুকোজসমৃদ্ধ খাবার খাওয়ার তীব্র আকাক্সক্ষা তৈরি হয়। তবে স্থায়িত্ব থাকে ৩-৫ মিনিট। এ সময় খাবার না খেয়ে আড্ডায় বা কাজে সময়টুকু কাটিয়ে দিতে পারেন।

শুকনো খাবার: ক্ষুধা লাগলে হুটহাট ইচ্ছেমতো খাওয়া যাবে না। হাতের কাছে সব সময় কিছু শুকনো খাবার রাখতে পারেন। যেমন চিপসের বদলে স্বাস্থ্যকর কাজু, চীনাবাদাম বা আখরোট, পপকর্ন খেতে পারেন।

চকলেট: চকলেট আসক্তি কমাতে ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ অ্যামন্ড খেয়ে দেখুন। এতে যদি কাজ না হয়, তবে মিল্ক চকলেটের বদলে ৭০ শতাংশ কোকাসমৃদ্ধ ডার্ক চকলেট খেতে পারেন।

ফল: মিষ্টির ক্রেভিং হলে ক্যানডি বা পেস্ট্রির বদলে মৌসুমি ফল খেয়ে নিন। কিশমিশ বা খেজুরও খেতে পারেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ