ম্যালেরিয়ায় আক্রান্ত হাউজফুল ফোরের নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি খারবান্দা ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি ৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সেলফি দিয়ে কৃতি তার ক্যাপশনে লেখেন, ‘আমি ম্যালেরিয়াতে আক্রান্ত। চলতি বছরটি হয়তো অনেকের জন্যই ভালো যাচ্ছে না। তবে দয়া করে কেউ আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি ইতিমধ্যেই সেরে উঠছি। এখন অনেকটাই ভালো অনুভব করছি। গতকালের থেকে এখন আমার অবস্থা ভালো। আবার কাজে ফিরতে হবে, অপেক্ষা করছি। সবাই নিজের প্রতি যত্নবান হোন।আপনাদের ধন্যবাদ।’

‘রাজ রিবুট’ দিয়ে ইমরান হাশমীর বিপরীতে বলিউডে পা রাখার কৃতি খারবান্দা এ পর্যন্ত বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে তার সবশেষ হিট সিনেমা ‘হাউজফুল’ সিরিজের চতুর্থ কিস্তি। বর্তমানে বিক্রান্ত মাসির বিপরীতে একটি সিনেমার শুটিং শুরু করার কথা চলছে কৃতির।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ