রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাঙ্গালুরুকে বিদায় করে দিল হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : আবুধাবির উইকেটটা যেন ব্যাটসম্যানের শত্রু হয়ে উঠেছিল। ১৩১ রানের পুঁজি নিয়েও তাই শেষ ওভার পর্যন্ত লড়তে পারলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু শেষ রক্ষা হলো না বিরাট কোহলির দলের।

অভিজ্ঞ কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরিতে চাপ সরিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৬ উইকেট আর ২ বল হাতে রেখে পাওয়া জয়ে তারা আইপিএল থেকে বিদায় করে দিয়েছে কোহলির ব্যাঙ্গালুরুকে

জয়ের লক্ষ্য ছিল মাত্র ১৩২ রানের। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার গোস্বামীকে (০) হারালেও ডেভিড ওয়ার্নার আর মনিশ পান্ডের ব্যাটে স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল হায়দরাবাদ। ১ উইকেটে তারা তুলে ৪৩ রান।

তবে ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে ওয়ার্নার (১৭ বলে ১৭) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার পরই ছন্দ হারায় হায়দরাবাদ। রান তুলতে পারছিল না, হারাচ্ছিল উইকেটও। ১১.৫ ওভারে ৪ উইকেটে মাত্র ৬৭ রান ছিল দলটির।

মাথার ওপর রানের চাপ ক্রমশও বাড়ছিল। যে কোনো কিছু হতে পারতো। কিন্তু অভিজ্ঞ হাতে সে চাপ দারুণভাবে সামলে নিয়েছেন কেন উইলিয়ামসন। রানের জন্য তাড়াহুড়ো করেননি, সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকিয়েছেন।

পঞ্চম উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ৪৭ বলে ৬৫ রানের ম্যাচ জেতানো এক জুটি গড়েই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন উইলিয়ামসন। ৪৪ বলে ২টি করে চার-ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন কিউই এই ব্যাটসম্যান। ২০ বলে ২৪ রানে সঙ্গে ছিলেন হোল্ডার।

এর আগে ব্যাঙ্গালুরু ব্যাটসম্যানদের ওপর ছড়িয়ে ঘুরিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। ফলে পুরো ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ১৩১ রানের বেশি যেতে পারেনি ব্যাঙ্গালুরু।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ব্যাঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি ফর্মে থাকা দেবদূত পাডিক্কেলের সঙ্গে ওপেন করতে নামেন। কিন্তু সুবিধা করতে পারেননি কেউই। ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ব্যাঙ্গালুরু। কোহলি ৬ আর পাডিক্কেল করেন মাত্র ১ রান।

এরপর অবশ্য কিছুটা লড়াই করেছেন অ্যারন ফিঞ্চ। তবে ৩০ বলে ৩২ রান করে তিনিও ফিরলে উইকেট পতন আর থামেনি ব্যাঙ্গালুরুর। একটা প্রান্ত ধরে যা লড়াই চালিয়েছেন চার নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্স।

১৮তম ওভারে এসে শেষতক ডি ভিলিয়ার্স বোল্ড হন নটরাজের বলে। ৪৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৬ রান করা প্রোটিয়া এই ব্যাটসম্যান ফেরার পর লড়াকু পুঁজিটাও পাওয়া হয়নি ব্যাঙ্গালুরুর।

হায়দরাবাদ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জেসন হোল্ডার। ৪ ওভারে ২৫ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট পান নটরাজ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী