,

জো বাইডেন পেনসিলভ্যানিয়ায়ও জয়ের পথে

news-image

অনলাইন ডেস্ক : ভোট গণনার প্রথম দিকে পেনসিলভ্যানিয়ায় ব্যাপক ভোটে এগিয়ে থেকেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবাই ধরেই নিয়েছিল এ রাজ্যে ট্রাম্পের জয় নিশ্চিত। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এ রাজ্যে জিতেছিলেন। এবার সেই পেনসিলভ্যানিয়ায়ও জয়ের স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রাজ্যটিতে ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এপির তথ্যানুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত গণনার হিসেবে বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট। অর্থাৎ, বাইডেন ৫ হাজার ৫৯৪ ভোটে এগিয়ে এ রাজ্যে জয়ের পথে রয়েছেন। ওই রাজ্যে আর মাত্র দুই ভাগ ভোট গণনার বাকি রয়েছে।

এর আগে বিকাল ৫টা পর্যন্ত পেনসিলভ্যানিয়ায় ট্রাম্প ১৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। সময় যত গড়িয়েছে ট্রাম্পের ব্যবধান তত কমেছে। এগিয়ে থাকা ট্রাম্পের ব্যবধান কমতে কমতে এবার বাইডেন এগিয়ে গেলেন।

জর্জিয়াতেও এগিয়ে রয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে সেখানে ১ হাজার ৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। ওই রাজ্যে মাত্র ১ ভাগ ভোট গণনার বাকি রয়েছে। সেখানে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট।তবে আলাস্কায় ৫৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সেখানে রয়েছে মাত্র ৩টি ইলেকটোরাল ভোট। আর নর্থ ক্যারোলাইনায় ৭৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ওই দুই রাজ্যে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। সেখানে রয়েছে ১৫টি ইলেকটোরাল ভোট।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট