রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদ ভেবে রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের মৃত্যু

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় মদ ভেবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের (রঙ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। তারা হলেন মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে তারা পান করেছিলেন বলে জানিয়েছেন সেখানে কর্মরত বাকি শ্রমিকরা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই তিনজন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কলেজের অধ্যক্ষ এ টি এম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজের জন্য ওসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী