,

পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে পাঁচ পরাশক্তি ব্যর্থ

iran_bg_917718661আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিকভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণে পাঁচ পরাশক্তি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। সেই সঙ্গে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণেরও প্রস্তাব করেছে দেশটি।

বুধবার (০৮ এপ্রিল) জাতিসংঘের নিরস্ত্রীকরণ কমিশনকে এ কথা বলেন ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম হোসেন দেহগণি।

এসময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেও নিজেদের মজুদ কমানোয় কোনো উদ্যোগ নিচ্ছে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও তার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে সুইজারল্যান্ডের লুসানে অনুষ্ঠিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে পাঁচ পরাশক্তির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা সফল হওয়ার কয়েকদিনের মাথায়ই এ ধরণের মন্তব্য করলেন দেহগণি।

আগামী ৩০ জুনের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করা হবে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরিত হলে, ইউরেনিয়াম মজুদের ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে চলাসহ সেন্ট্রিফিউজের সংখ্যা কমিয়ে ফেলতে হবে ইরানকে

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ