রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরিশাসে বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

news-image

মরিশাসে এক বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন, ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পোর্ট লুইসে বাসে করে কোম্পানিতে যাওয়ার সময় হাইওয়েতে এই দুর্ঘটনার শিকার হন তারা। এ দুর্ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন।

এ বিষয়ে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ জানান, ‘প্রায় ৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়ে বাসটি কোম্পানি অফিসের দিকে যাচ্ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে তিন জন ঘটনাস্থলে মারা গেছেন এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া আট জন হাসপাতালে আছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।’

এছাড়া প্রায় ১০ জনের মতো প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফেরত গেছেন এবং বাকিরা অক্ষত আছেন বলে তিনি জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা হাসপাতালে গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে মরিশাসের শ্রমমন্ত্রীও গিয়েছিলেন। তিনি সেখানে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন।’

শ্রম মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখন বৈঠক থেকে বের হচ্ছি। ওই বৈঠকে সরকারের একাধিক কর্মকর্তার পাশাপাশি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’.

মরিশাস (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া)

পরবর্তী ব্যবস্থা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘মৃতদেহগুলো পাঠানো আমাদের প্রথম দায়িত্ব। এছাড়া হাসপাতালে যারা রয়েছেন তাদের চিকিৎসা ও মৃতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’

এ ধরনের বড় দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আলাদা আলাদাভাবে কিছু দুর্ঘটনা ঘটে। কিন্তু এত বড় আকারের দুর্ঘটনা অত্যন্ত কম হয়।

উল্লেখ্য, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কাজ করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী