শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি ভিত্তিতে অপূর্বর জন্য প্লাজমা প্রয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরদিন বিকেলে অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। জরুরি ভিত্তিতে প্রয়োজন ‘এ’ পজিটিভ করোনাজয়ীর প্লাজমা। ইতিমধ্যেই প্লাজমা চেয়ে ফেসবুকে দেওয়া হয়েছে একটি জরুরি বিজ্ঞপ্তিও।

এ প্রসঙ্গে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, অপূর্ব ভাইয়ের জন্য ‘এ’ পজিটিভ প্লাজমা লাগবে। যারা গত ২ সপ্তাহের মধ্যে করোনামুক্ত হয়েছেন, তারা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো- ০১৭০৭৯৯১৩৩১ ও ০১৭৩০৬১১৩৫১ এই দুটি নম্বরে।

এদিকে, গত ৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। আর ২৮ অক্টোবর তিনি অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ