শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়া থেকে উধাও শ্রাবন্তী-রোশনের ছবি

news-image

বিনোদন ডেস্ক : একটা নয়, তিনটি বিয়ে হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর। তাই সম্পর্ক ভাঙার গল্প অভিনেত্রীর জীবনে নতুন নয়। প্রথম বিয়ের সন্তানও এখন অনেকটাই বড়। এরপরও ফের কালো ছায়া শ্রাবন্তীর সম্পর্কে। ইঙ্গিত অন্তত এমনটাই।

ধুমধাম করে বিয়ে হয় শ্রাবন্তী ও রোশনের। কিন্তু কিছুদিন ধরেই টলিপাড়ায় জল্পনা, তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে অভিনেত্রীর। অথচ কয়েকদিন আগেই একসঙ্গে দেখা গেছে শ্রাবন্তী-রোশনকে। যদিও কেউই মুখ খোলেননি এ ব্যাপারে। তবে রোশনের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে কোথাও নেই শ্রাবন্তী। এমনকি স্টেটাসে লেখা ‘সিঙ্গেল’। তাই জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। একই অবস্থা শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জির প্রোফাইলেরও। মায়ের সঙ্গে ছবি রয়েছে। রোশনের সঙ্গে তোলা সব ছবি ডিলিট করে দেওয়া হয়েছে।

প্রথমে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী, তাদেরই ছেলে ঝিনুক। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। সেই বছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সেই বিয়ে। এরপর ২০১৯ সালের শুরু থেকেই রোশন-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন দানা বাঁধতে থাকে। মার্চ মাসে শ্রাবন্তী-সোহম জুটির গুগলির প্রিমিয়ারে রোশনকে নিয়ে হাজির হন নায়িকা। এরপর চুপিসাড়ে পাঞ্জাবে গিয়ে বিয়ের পর্ব সেরে দেন দুইজনই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ