,

হোয়াইট হাউজের সামনে বাইডেন সমর্থকদের অবস্থান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মার্কিন নির্বাচনে ভোট গণনা চললেও হোয়াইট হাউজের সামনে অবস্থান নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থকেরা। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কয়েকশ’ বাইডেন সমর্থক সেখানে জড়ো হয়ে উৎসব শুরু করে দেন। নাচ-গানের মধ্য দিয়ে তারা ডেমোক্র্যাটদের ক্ষমতায় ফেরার আগাম উদযাপন শুরু করেছেন। বাইডেন সমর্থকদের ভাষায় এটা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি হোয়াইট হাউজের সামনের চত্বরটির নাম ব্লাক লাইভস ম্যাটার প্লাজা নামকরণ করেন ওয়াশিংটনের মেয়র। গ্রীষ্মের বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিরা সেখানে অবস্থান নিলে জায়গাটি সুপরিচিত হয়ে ওঠে।

সেই স্থানে বাইডেন সমর্থকদের উল্লাস দূর থেকে প্রত্যক্ষ করছেন বেশ কিছু পুলিশ সদস্য। মেরিল্যান্ডের ২৭ বছর বয়সী স্কুল কাউন্সিলর মালিক উইলিয়াম বলেন, ‘আমি এখানে উদযাপন করতে এসেছি, আশা করছি প্রেসিডেন্ট এখান থেকে বের হয়ে যাবেন সেটিরই আগাম উদযাপন।’ বর্ণবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া উইলিয়াম বলেন, ‘আমি সত্যিই কোনওভাবেই উদ্বিগ্ন নই, আমি করছি তিনি (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) হারতে যাচ্ছেন আর এটা হবে ঐতিহাসিক পরাজয়।’

হোয়াইট হাউজের সামনে আগাম উদযাপনে যোগ দিতে অনেকেই নির্বাচনের দিনে বহু দূরে থেকে সেখানে পৌছেছেন। ফ্লোরিডা থেকে এসেছেন রাবি এস্তোয় (৪০) এবং তার বন্ধু কনসেত্তা লিয়ানজা (৩৪)। এস্তোয় বলেন, ‘আমরা এসেছি শুধু আবেগ অনুভব করতে আর নিশ্চিত করতে যে আমাদের কণ্ঠস্বর শোনা হয়েছে।’

উল্লেখ্য, বাইডেনের সমর্থকেরা হোয়াইট হাউজের সামনে আগাম উদযাপন শুরু করলেও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে বিলম্বের আভাস পাওয়া যাচ্ছে। ২৩৮টি সম্ভাব্য ইলেক্টোরাল ভোট পেয়ে বাইডেন এগিয়ে থাকলেও ২১৩টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বতায় ভালোভাবেই টিকে আছেন ট্রাম্প। এখনও নয়টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকায় কোনও প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা