মার্কিন প্রেসিডেন্ট নির্ধারণে আরো ১ সপ্তাহ লাগতে পারে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা পুরোদমে চলছে। ফলাফল আসছে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে। বিশ্বজুড়ে মানুষের মধ্যে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কে হতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট?

সাধারণত নির্বাচনের রাতে জানা যায় নতুন প্রেসিডেন্টের নাম। তবে এবার এক নতুন প্রেক্ষাপটে হচ্ছে নির্বাচন। মহামারির মধ্যে চলছে নির্বাচন, যে কারণে অনেক পোস্টাল ভোট দাখিল হয়েছে। যা গণনা করতে দিন পার হয়ে যেতে পারে।

আবার যদি এই নির্বাচন নিয়ে কোনো আইনি চ্যালেঞ্জ তৈরি হয়, সেক্ষেত্রে সপ্তাহও পার হয়ে যেতে পারে।

আমেরিকার প্রেসিডেন্ট হতে জনপ্রিয় ভোটে জেতার প্রয়োজন নেই। কিন্তু একজন প্রার্থীকে ইলেকটোরাল কলেজের ভোটে সংখ্যাগরিষ্টতা পেতে হবে। এখানে কিছু ব্যাটলগ্রাউন্ড রাজ্য আছে, যেখানকার ভোটাররা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

বাইডেন এবং ট্রাম্পের যেসব রাজ্যে জয়ের কথা, এখন পর্যন্ত প্রায় সবগুলো রাজ্যেই তারা জয় পেয়েছেন। কিছু রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে নির্বাচনী দৌঁড়ে বেশ টানটান উত্তেজনা।

যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেখানকার কর্তৃপক্ষ এখনও পোস্টাল ভোট গণনা শুরুই করেনি। এসব ভোটও খেলার পুরো চিত্র পরিবর্তন করে দিতে পারে।

মনে করা হচ্ছে, পুরো লড়াইটা শেষ পর্যন্ত পোস্টাল ভোটের গণনা পর্যন্ত গড়াতে পারে। তবে এক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন।

এর মানে হলো, একটা ফলাফল পেতে সপ্তাহও লেগে যেতে পারে।
এখানে বেশ অনিশ্চয়তা আছে। আমেরিকানরা নিজেদের শংকা ব্যক্ত করেছেন যে একটা অরাজকতাও তৈরি হতে পারে।

বাইডেন ইতোমধ্যে বলে দিয়েছেন, তার দল জয়ের পথে আছে।

অপরদিকে পুনরায় নির্বাচিত হওয়ার পথে ট্রাম্পকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ফ্লোরিডায় জয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়।
অ্যারিজোনা বাইডেনরে দিকে গেলেও জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগানএবং নর্থ ক্যারোলাইনার ভোট এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।

এদিকে এখন পর্যন্ত ২৩৮ ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেকটোরাল ভোট। তবে ফলাফল বাকি রয়েছে আরো ৬ রাজ্যে। এসব রাজ্যের ভোট গণনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে এখনো ডাকযোগে আসা ভোট গণনার হিসেব এতে যুক্ত হয়নি।

সবার নজর যখন এক জায়গায়- ফলাফলের দিকে। কিন্তু শেষ ফলাফল এখনই নাও পাওয়া যেতে পারে। মঙ্গলবারের আগে পর্যন্ত প্রায় ১০ কোটি ভোটার অগ্রীম ভোট দিয়েছেন- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে গত শত বছরের ইতিহাসে এই প্রথম এতো ভোট আগেই পড়লো।

হোয়াইট হাউজের লড়াই তো আছেই, লড়াই জমে উঠেছে কংগ্রেস নিয়েও। সিনেটে কোলোরাডোতে একটি আসন হারিয়েছে রিপাবলিকানরা, আবার অ্যালাবামায় একটি পেয়েছেও।

ধারণা করা হচ্ছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের দখলেই থাকবে। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ