শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধারের ২ ঘণ্টা পর আবারও ডুবোচরে আটকা পড়ল ফেরি

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : উদ্ধারের ২ ঘণ্টা পর পদ্মার ডুবোচরে ছোট-বড় ৩৫টি পরিবহন ও দেড় শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ডাম্প ফেরি রায়পুরা।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রথমবার আটকা পড়ে। ফিরে যাওয়ার পথে বিকাল ৫টার দিকে আবার সেটি আটকে যায়।

বিআইডব্লিউটিএর ম্যানেজার মো. সাফায়েত হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ডাম্প ফেরি রায়পুরা পরিবহন ও যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাট থেকে লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি কাঁঠালবাড়ি ঘাট থেকে কিছুটা এগিয়ে মাঝপদ্মায় এলে পদ্মা সেতুর পিলারের পাশে ডুবোচরে আটকা পড়ে।

ফেরিটি উদ্ধারে পাঠানো হয় উদ্ধারকারী জাহাজ ৯৪-কে। বিকাল ৫টায় ফেরিটি উদ্ধার করে পুনরায় শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। এরপর লৌহজং টার্নিং পয়েন্টে এসে ফেরি রায়পুরা আবার ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ৯০ রওনা দেয়।

ম্যানেজার সাফায়েত হোসেন আরও জানান, বেশ কিছুদিন যাবত নাব্য সংকটের কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে দুটি ডাম্প ফেরি এ নৌরুটে চলাচল শুরু করলেও বুধবার বিকালে একটি ফেরি ডুবোচরে আটকা পড়ে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ