শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি শ্রমিকরা সহসাই মালয়েশিয়ায় ফিরতে পারবেন না

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় ফিরতে পারবেন না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব।

বুধবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাবে দেশটির অভিবাসন নীতি অব্যাহত থাকায় বাংলাদেশ থেকে প্রবাসী কর্মীদের এ মুহূর্তে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, প্রায় ২৫ হাজারেরও বেশি প্রবাসী শ্রমিক এ মুহূর্তে বাংলাদেশে ছুটিতে রয়েছেন। দেশে উল্লেখযোগ্য পরিমাণ করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা থাকায় বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের নীতিমালার কারণে তারা ফিরতে পারছেন না।

সংবাদ সম্মেলনে সাবরি ইয়াকোব আরও বলেন, ‘বিদেশিদের জন্য মালয়েশিয়ার সীমান্ত বন্ধ। সরকার বিদেশি কর্মীদের প্রবেশের অনুমতি দেবে না, যদি না তাদের অভিবাসন বিভাগের অনুমতি না থাকে।’

এদিকে মহামারির কারণে আটকে থাকা কয়েক হাজার অভিবাসী শ্রমিকের সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।

গত সোমবার কয়েক হাজার প্রবাসী শ্রমিক কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে যাওয়ার জন্য রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে। সরকার তাদের আশ্বস্ত করে ঘরে ফিরিয়েছিল। কিন্তু মালয়েশিয়া সরকার করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসার আগ পর্যন্ত বিদেশিদের প্রবেশের অনুমতি দেবে না।

উল্লেখ্য, মালয়েশিয়ায় নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৪২৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন এ পর্যন্ত ২৭১ জন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৩ অক্টোবর থেকে রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়। এর আওতায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়েছে। বিয়ে ও খেলাধুলার অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া নিজ জেলার বাইরে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ