,

আমাদের বিচারের বাণী নিভৃতে কেঁদেছে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের ও ছোট বোন রেহানার বিচার চাওয়ার অধিকার ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমি, আমার ছোট বোন রেহানা। আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না। বিচার চাইতে পারি নাই।’

আজ বুধবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৯ তলা ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘রেহানার পাসপোর্ট দেয়নি। পাসপোর্টের মেয়াদ শেষ। সেটা রিনিউ করে দেয়নি। আমাদের কিন্তু বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। বিচার চাইতে পারিনি।’

উদ্বোধন অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সুপ্রিম কোর্ট থেকে সংযুক্ত হন।

এ ছাড়া ঢাকার জেলা জজশীপের বিচারকবৃন্দ, মহানগর জজশীপের বিচারকসহ সকল ম্যাজিস্ট্রেট, আইনজীবী নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট