,

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

news-image

নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রচার শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে জনগণের উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

ট্রাম্পের প্রচার শিবিরের ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। যদি নিজেকে বিজয়ী ঘোষণা করার মতো অবস্থা না–ও থাকে, তবু তিনি তার নিজস্ব কিছু ব্যাখ্যা-বিশ্লেষণ হাজির করবেন। হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে ট্রাম্প তার ভাষণ দেবেন।

এদিকে হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিয়ান কনওয়ে-ও নিশ্চিত করেছেন, মঙ্গলবার রাত বা বুধবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে একটি বিবৃতি দেবেন। এবিসি নিউজকে কনওয়ে বলেন, ‘আজ রাতে আপনারা প্রেসিডেন্টের কাছ থেকে তার কথা শুনতে পারবেন।’

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোট নেওয়া হয়। এখন চলছে ভোট গণনা। ফলাফলের পূর্বাভাসে এখন পর্যন্ত ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি