শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহু রোগ থেকে মুক্তি মিলবে নিরামিষ খাবারে

news-image

স্বাস্থ্য ডেস্ক : নিরামিষ ডায়েট শরীরের জন্য কতটা উপকারী তা শুধু ভেগানরাই জানেন। আর এই সুবিধা সম্পর্কে বিশ্বের সবাইকে সচেতন করতে প্রতি বছরের পয়লা নভেম্বর ‘ওয়া হিসেবে পালন করা হয়। বিজ্ঞানীরা নিজেরাই দাবি করেছেন, যে নিরামিষ আহার বহু রোগ থেকে মুক্তি দেয়।

অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে, ভেজ ডায়েটে বেশি ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্টস এবং পুষ্টি থাকে যা শরীরের ক্ষেত্রে উপকারী। এই ডায়েটে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন-এ, ভিটামিন-সি এবং ভিটামিন-ই খুব বেশি থাকে। এগুলো নিয়মিত খেলে মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

বিশেষজ্ঞদের দাবি, ওজন কমাতেও নিরামিষ খাদ্য বেশি সহায়ক। বলা হয় মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার কেজি ওজন কমাতে পারে নিরামিষ আহার।

টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কিডনির কার্যকারিতা উন্নত করতেও নিরামিষ আহার উপকারী বলে মনে করেন অনেকে। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অনুসারে, নিরামিষ খাবার ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ক্যান্সার প্রতিরোধের প্রায় এক তৃতীয়াংশ ডায়েটের উপর নির্ভর করে। বলা হয়, শাকসবজি খাওয়া কোলেটারাল ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে। প্রতিদিন তাজা ফল এবং শাকসবজি খেলে ক্যান্সারে মৃত্যুর সম্ভাবনা ১৫ শতাংশ কমিয়ে দেয় বলে জানা গিয়েছে।

বেশ কিছু ক্ষেত্রে দাবি করা হয়েছে, নিরামিষ খাদ্যাভাস আর্থ্রাইটিসে আরাম দেয়। বাতজনিত রোগে আক্রান্ত ৪০ জনের উপর করা একটি গবেষণায় দেখা গিয়েছে, নিরামিষ ডায়েট শরীরে শক্তির মাত্রা বাড়ায় এবং সাধারণ কার্যকারিতা উন্নত করে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা