,

স্টেশন ভেঙে ছিটকে বেরিয়ে এলো ট্রেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন। প্রচণ্ড গতিতে স্টেশনের ওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে ট্রেনটি। তবে সেখানে থাকা একটি তিমির ভাস্কর্যের লেজে বগি আটকে ওপর থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় সেটি।

মঙ্গলবার নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মেট্রোরেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই শেষ স্টেশনে এসেও ট্রেনটি থামেনি। একপর্যায়ে স্টেশনের পাঁচিল ভেঙে বাইরে বেরিয়ে আসে। এতে অনেক ক্ষতিও হতে পারতো। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি বাঁচিয়ে দিয়েছে একটি তিমির লেজের ভাস্কর্য। আশ্চর্যজনকভাবে ট্রেনের সামনের দিকের বগিটি এই লেজে আটকে যায়। ফলে নিচে পড়া থেকে রক্ষা পায় মেট্রোরেলটি।

কর্তৃপক্ষ জানায়, ২০ বছর আগে মেট্রোরেলটির কাছে একটি পার্কে ওই তিমি মাছের ভাস্কর্যটি বানানো হয়। দুটি বড় তিমির মাছের দৈত্যাকার লেজ এই ভাস্কর্যের বৈশিষ্ট্য। এর একটি লেজ ট্রেনটিকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে।

এ ঘটনায় ট্রেনের চালক প্রাণে বেঁচে গেছেন। জানা গেছে, ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। কেবল ওই চালকই ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন সংশ্লিষ্টরা। জরুরিভিত্তিতে ট্রেনটিকে স্টেশনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কিছুটা ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তাও জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট