হাইকোর্টেও ডা. সাবরিনার জামিন মেলেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে ভুয়া প্রতিবেদন দেওয়ার অভিযোগের মামলায় জেকেজি হেলথকেয়ারের কথিত চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। তিনি দেশ রূপান্তরকে জানান, করোনার রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগের এ মামলায় গত ১৫ অক্টোবর বিচারিক আদালতে ডা. সাবরিনার জামিনের আবেদন খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে তিনি আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে।

করোনার ভুয়া রিপোর্ট দানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ছিলেন। করোনার ভুয়া রিপোর্টের অভিযোগে মামলার পর সাবরিনাকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের দায়িত্ব পায় ওভাল গ্রুপের প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ার।

অভিযোগ উঠে, রোগীদের পরীক্ষা না করে ভুয়া সনদ দেয় জেকেজি। ২৩ জুন আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গত ১২ জুলাই সাবরিনা গ্রেপ্তার হন। সাবরিনা-আরিফুল ছাড়াও এ মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে। গত ২০ আগস্ট বিচারিক আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হয়। মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ