,

ছয় অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শেষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-র ভোট গ্রহণ শেষ হয়েছে। এগুলো হচ্ছে জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া।

এই রাজ্যগুলোর মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৬০।

এর মধ্যে বিশেষ করে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের দিকে বিশ্লেষকরা বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন – কারণ এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করা হচ্ছে।

জর্জিয়ার ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬। আজ সবার আগে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেনটাকি অঙ্গরাজ্যের কিছু কিছু অংশে।

কেনটাকি অঙ্গরাজ্যের ওই অংশগুলোতে সন্ধ্যার দিকেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল কেন্দ্রগুলোতে। আর ইন্ডিয়ানা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিজ রাজ্য।

দুটিই ঐতিহ্যগতভাবে রিপাবলিকান অঙ্গরাজ্য এবং এ’দুটিতেই ট্রাম্প জিতবেন বলে মনে করা হয়।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট