মার্কিন নির্বাচন : দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সারা বিশ্বের ওপরই গভীর অভিঘাত তৈরি করতে পারে। কাজেই এটি যে বিশ্বের বিভিন্ন দেশের খবরের প্রধান শিরোনাম- তাতে অবাক হওয়ার কিছু নেই।

রাশিয়ায় আজ চ্যানেল ওয়ান টিভির সকালের অনুষ্ঠানে বলা হয়, ‍“এই নির্বাচন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে।”

আরেকটি চ্যানেল ‘রুশিয়া ২৪’ বলেছে, বিক্ষোভকারী আর লুটেরাদের কাছ থেকে রক্ষায় আমেরিকার সর্বত্র বিভিন্ন ভবন, দোকানপাটে এখন ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ সিবিএস টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন। দেশটির ইংরেজি ভাষার টিভি চ্যানেল প্রেস টিভি সে বিষয়ে একটি খবর প্রচার করেছে।

তিনি বলেছেন, ‍“যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ বন্ধ করে, তাহলে হোয়াইট হাউসে যিনিই থাকুন, পরিস্থিতি কিন্তু বদলে যাবে।”

আরব গণমাধ্যমে এই নির্বাচনের খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে।

সৌদি আরবের আল আরাবিয়া টিভি বলেছে, “অভূতপূর্বভাবে বিভক্ত এবং খুবই উত্তেজনাকর এক পরিবেশে এই নির্বাচন হচ্ছে, দাঙ্গা এবং বিক্ষোভের আশংকা করা হচ্ছে।”

তুরস্কের সরকারপন্থী গণমাধ্যমের খবরে মনে হচ্ছে যেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের পুন:নির্বাচনের পক্ষে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের বেশ উষ্ণ সম্পর্ক।

তবে উদারপন্থী ‘কারার’ এবং জাতীয়তাবাদী ‘ইয়েনিক্যাগ’ পত্রিকায় বলা হয়েছে, এই নির্বাচন হয়তো পুলিশ স্টেশনে গড়াতে পারে এবং প্রার্থীরা হয়তো ভোটের ফল নিয়ে আপত্তি জানাতে পারেন।-বিবিসি

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী