গুজব ছড়িয়ে পিটিয়ে-পুড়িয়ে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

news-image

রংপুর ব্যুরো : লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। দাবি আদায়ে রংপুর নগরী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রতিবাদী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও সম্মিলিত গ্রন্থাগার পেশাজীবী পরিষদ।রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে কমিউনিস্ট পার্টি রংপুর জেলা শাখা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহাদৎ হোসেন, রংপুর জেলা সভাপতি আফজালুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন রহমান, কমিউনিষ্ট পার্টির নেতা কাফি সরকার, হাসনা চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জুয়েলের মতো ধর্মভীরু নিরীহ মানুষকে পুড়িয়ে মারার এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রাণনাশের ঘটনা মর্মান্তিক। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার আড়ালে গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ইন্ধনদাতাদের শনাক্ত করতে হবে। এসময় অবিলম্বে এই নারকীয় হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তসহ জড়িত সকল আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান তারা।

অন্যদিকে রংপুর টাউন হলের প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত গ্রন্থাগারিক পেশাজীবী পরিষদ। সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি সৈয়দ আলী আকবর, মহাসচিব ড. মো. আনোয়ারুল ইসলাম, গ্রন্থাগারিক পেশাজীবী পরিষদের সদস্য সচিব হাজেরা রহমান প্রমুখ। পরে সংগঠন দুটির পক্ষ থেকে পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ