,

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৫ জন নিহত

news-image

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পাবনা থেকে প্রতিবন্ধীদের নিয়ে যশোর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া অভিমুখে আসা বিএডিসির একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন। একজন গুরুতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

ওসি বলেন, প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চালক ছাড়া হতাহতরা সবাই প্রতিবন্ধী।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু