শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার নিহত বেড়ে ২২ : আইএসের দায় স্বীকার

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

সোমবার স্থানীয় সময় সকালে ক্যাম্পাসের ভেতরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত ৩ অস্ত্রধারীরা। এদের মধ্যে একজন আত্মঘাতী হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। পরে খবর পেয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

এসময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে নিহত হয় অপর দুই বন্দুকধারী। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে আফগান-ইরান বইমেলা চলছিল বলে জানা গেছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ।

অ্যামেক নিউজ জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় আইএস দাবি করেছে, একটি প্রশিক্ষণ কর্মসূচি শেষ হওয়ার পরে জড়ো হওয়া ৮০ জন আফগান বিচারক, তদন্তকারী ও নিরাপত্তা কর্মীকে হত্যা ও আহত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ