শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা-মা-ছেলের লাশ এক গর্তেই চাপা দেয়া হয়

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে বাবা-মা ও ছেলেকে হত্যা করে একই গর্তে মাটিচাপা দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বনগ্রাম ইউপির জামষাইট কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় মাটির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- জামষাইট কান্দাপাড়া গ্রামের মো. আসাদ মিয়া, তার স্ত্রী পারভীন খাতুন ও তাদের ছোট ছেলে লিয়ন হোসেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন আসাদ। তাদের বড় ছেলে তোফাজ্জল ঢাকায় থাকেন। মেজ ছেলে মোফাজ্জল হোসেন ওইদিন নানার বাড়ি ছিলেন। বৃহস্পতিবার সকালে মোফাজ্জল নানার বাড়ি থেকে এসে মা-বাবা ও ভাইকে খুঁজে পাচ্ছিলেন না। সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন তিনি। একপর্যায়ে মেম্বারের কাছে যান। পরে মেম্বারকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় কটিয়াদী মডেল থানায় জিডি করতে যান মোফাজ্জল।

পরে পুলিশ তদন্ত করতে এসে দেখে বাড়ির পাশের একটি জায়গায় নতুন মাটি খোঁড়া। সেখানে একটু খোঁড়াখুঁড়ি করলে একটি ছোট ছেলের হাত পাওয়া যায়। পরে রাতে কিশোরগঞ্জের এসপি মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় আসাদ, পারভীন ও লিয়নের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত আসাদের মেজ ছেলে মোফাজ্জল জানান, জমি নিয়ে চাচাদের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এর জেরে চাচারা তাকে বিভিন্ন সময়ে মারধর করেছেন। এরপরই পুলিশ তৎপর হয়।

সাবেক মেম্বার কামাল হোসেন বলেন, জমি নিয়ে আসাদের সঙ্গে ভাই-বোনদের বিরোধ ছিল। শনিবার এ ব্যাপারে সালিশ হওয়ার কথা ছিল।

কিশোরগঞ্জের এসপি মাশরুকুর রহমান খালেদ বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে আমরা তদন্ত শুরু করি। পরে বাড়ির পাশে মাটিচাপা দেয়া তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন- নিহত আসাদের ছোট ভাই দীন ইসলাম, বোনজামাই ফজলুর রহমান, বোন তাসলিমা ও নাজমা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ