বিব্রত সাবিলা নূর

news-image

বিনোদন ডেস্ক : বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর। যার কারণ একটি ফেইক ফেসবুক পেইজ। সাবিলার নামে খোলা এই ভুয়া ফেসবুক পেইজের অনুসারী ১৫ লাখেরও উপরে।

সম্প্রতি ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে সাবিলা নূরের নামে খোলা এই ফেইক ফেসবুক পেইজটি। একইসঙ্গে ঘটনাকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো পোস্ট দিয়ে বলা হচ্ছে- এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে দশটা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না! সাধারণ নেটিজেনরাও সেখানে মন্তব্য করছেন। অনেকে আবার শেয়ারও করছেন।

এ ব্যাপারে সাবিলা নূর বলেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকেই খেয়াল করছি এই ফেইক পেজটির লাইক কেবল বাড়ছেই। এটি নিয়ে আমি বেশ চিন্তিত।’

পেইজটিতে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে বলে মনে করছেন তিনি। যার ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন সাবিলা।

সাবিলা নূর বলেন, পেজে অনেক সাংঘর্ষিক বিষয় পোস্ট করা হচ্ছে। এমনকি আমার ব্যক্তিগত ও পারিবারিক ছবিও ব্যবহার করা হচ্ছে। এই পেজ আমার না অথচ আমার নাম ব্যবহার করে সাধারণের আবেগকে ব্যবহার করা হচ্ছে। নিশ্চয় বাণিজ্যিক বা অসৎ কোনো উদ্দেশ্য রয়েছে। আমি শিগগিরই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এদিকে সাবিলা নূর বর্তমানে ব্যস্ত রয়েছেন নাটক ও টেলিছবির কাজ নিয়ে। বেশ বেছে বেছে এখন কাজ করছেন বলে জানান এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী