‘দঙ্গলকন্যা’ ৩ বছর বয়সে যৌন হেনস্তার শিকার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ।সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে আলোচনায় এসেছেন তিনি।

যৌন হেনস্তা প্রসঙ্গে ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা জানিয়েছেন, ”আমার বয়স তখন ৫ বছর, তখন আমাকে যৌন হেনস্তার শিকার হতে হয়, না, তিন বছর বয়স ছিল তখন (সংশোধন করে নিয়ে)। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে। এটা শুধু আমার নয়, অনেক নারীকেই প্রতিনিয়ত এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাড়ায়।”

এছাড়া বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন ফাতিমার ভাষ্য, ‘ইন্ডাস্টিতে অনেক মানুষেরই মুখোমুখি হয়েছি, যাঁরা আমাকে বলেছেন, যৌনতাই কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়ে গিয়েছে, সেটা যেকোনও কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।’

তিনি আরও বলেন, ‘আমাকে অনেকেই বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মত দেখতে নও, তুমি কীভাবে নায়িকা হবে? এমন অনেক লোকই থাকবে যারা সবসময় পিছনের দিকে টানার চেষ্টা করবে। এখন যখন পিছনের দিকে তাকাই, তখন আমায় মনে হয়, সৌন্দর্যের মাপকাঠি হয়ত এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মত সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।’

ভারতের সর্বকালের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবির তালিকায় একেবারে প্রথম নামটি ‘দঙ্গল’। এই ছবিতেই গীতা ফোগাত রূপে দেখা দেন, আর কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ফাতিমা সানা শেখ। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ