বিশ্ব এক সপ্তাহে রেকর্ড ৩৩ লাখ শনাক্ত
অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসে পজিটিভ শনাক্তের হিসাবে টানা চার সপ্তাহে বিশ্ব রেকর্ড হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত সপ্তাহে সর্বোচ্চ ৩৩ লাখ ২৯ হাজার ৫১৪ জন শনাক্ত হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, এই রোগে এখন পর্যন্ত ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজার ২৫২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১২ লাখ ৫ হাজার ১৯৪ জন। সুস্থ ৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৭৭০ জন।
১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে ৯টি দেশে: যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।
সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জন।
ভারতে ৮২ লাখ ২৯ হাজার ৩২২ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬৪২ জন।
বেশি আক্রান্তের দেশগুলোতে নতুন করে লকডাউন শুরু হচ্ছে। ব্রিটেনে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়ার সময় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘চিকিৎসা এবং মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা করছেন তিনি।
জনসনের দেশে এখন পর্যন্ত ১০ লাখ ৩৪ হাজার ৯১৪ জন নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ হাজার ৭১৭ জন।











