,

পাকিস্তানের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়ে একরকম চমকে দিলেন ইফতিখার আহমেদ। মূলত ব্যাটিং অলরাউন্ডার হলেও অফ স্পিন করেন প্রয়োজন পড়লে। ৩০ বছর বয়সী সেই ইফতিখারই এদিন বল হাতে নায়ক। পরে বাবর আজমের ব্যাটে ভর করে জিম্বাবুয়েকে সহজেই হারাল পাকিস্তান।

রবিবার রাওয়ালপিন্ডিতে দিবারাত্রির ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে নিজেদের করল স্বাগতিকেরা।

আগের ম্যাচে দারুণ লড়াই করা জিম্বাবুয়ে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইফতিখারের বোলিং নৈপুণ্যে ৪৫.১ ওভারে ২০৬ রানে গুটিয়ে যায় দলটি।

শন উইলিয়ামস সর্বোচ্চ ৭৫ রান করেন। ব্রেন্ডন টেইলর ৩৬ ও ব্রেইন চারি ২৫ রান করেন। পাকিস্তানের পক্ষে ইফতিখার ১০ ওভার বল করে ৪০ রান খরচায় ৫ উইকেট তুলে নেন।

জবাবে অধিনায়ক বাবরের অপরাজিত ৭৭ রানে ৩৫.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ইমাম-উল-হক ৪৯ রান করেন। ২৯ রান আসে হায়দার আলির ব্যাট থেকে। এদিনই যার ওয়ানডে অভিষেক হয়েছে মোহাম্মদ মুসার সঙ্গে।

ম্যাচসেরা হয়েছেন ইফতিখার। মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি