কসবায় ভারতীয় ২৮গরুসহ ৬জনকে আটক করেছে পুলিশ
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম থেকে ভারতীয় ২৮ গরু ভর্তি তিনটি পিকআপ ভ্যানসহ ৬জনকে আটক করেছে কসবা থানা পুলিশ। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গরু গুলো আটক করা হয়।
পুলিশ জানায়, ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক এস আই জিহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরুবাছুর সহ ৩টি পিকআপ আটক করেন।
এসময় গরু পাঁচারের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গরু ও পিকআপসহ আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।











