,

সুস্থতার জন্য ঝিঙে

news-image

স্বাস্থ্য ডেস্ক : আমাদের দেশে পরিচিত একটি সবজির নাম ঝিঙে। গাঢ় সবুজ রঙের এই সবজিটিতে রয়েছে ভিটামিন সি, রিবোফ্ল্যাভিন, জিংক, আয়রন, থায়ামিন, ম্যাগনেশিয়াম। জেনে নিন শরীরের সুস্থতায় ঝিঙের উপকারিতা সম্পর্কে

দৃষ্টিশক্তি বাড়ায় : ঝিঙেতে বিটা ক্যারোটিন হিসেবে প্রচুর ভিটামিন এ থাকায় এই সবজি দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক। এছাড়া দৃষ্টিশক্তি কমে যাওয়া, আংশিক অন্ধত্বসহ চোখের অন্য সমস্যাও প্রতিরোধ করে ঝিঙে। বিটা ক্যারোটিন চোখের অপটিক নার্ভ সুস্থ রাখে ও চোখকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে।

রক্তস্বল্পতা দূর করে : শরীরে আয়রন ঘাটতির কারণে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়। ঝিঙেতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতার সমস্যা দূর হয়। এছাড়া লাল রক্ত কণিকার ভারসাম্য বজায় রেখে শরীরের সব অঙ্গে রক্ত প্রবাহে সাহায্য করে ঝিঙে। এতে করে শরীর ব্যথা ও ক্লান্তিদূর হয়।

ওজন কমায় : ঝিঙেতে ক্যালরি, ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং এটি অন্য খাবারের প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট সহজে হজম হতে সাহায্য করে। এতে করে ওজন কমে। এছাড়া এই সবজিতে থাকা ইনসুলিনের মতো পেপটাইড ও অ্যালকালোয়েড ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সহায়ক।

কোষ্ঠকাঠিন্য দূর করে : এই সবজিতে প্রচুর পানি ও সেলুলোজ থাকায় কোষ্ঠকাঠিন্যও দূর করে। এছাড়া হজমে সহায়ক তো বটেই।

লিভার ভালো রাখে : শরীর থেকে টক্সিন ও অপ্রয়োজনীয় উপাদান বের করে লিভারের কার্যকারিতা বাড়িয়ে দেওয়াতেও ঝিঙের কার্যকারিতা অনেক বেশি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের