,

অবশেষে ওমরাহ পালনে ১০ হাজার বিদেশি সৌদি আরব পৌঁছেছেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে দীর্ঘ সাত মাসের বিরতির পর ওমরাহ পালনে সৌদি আরব পৌঁছেছেন ১০ হাজার বিদেশি।

ওমরাহ শুরুর তৃতীয় ধাপের প্রথম দিন রবিবার থেকে এবার বিদেশিরা ওমরাহ পালন এবং মসজিদে নববী জিয়ারতের সুযোগ পাচ্ছেন। খবর: আরব নিউজ।

করোনা পরিস্থিতির মধ্যে গত ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে শুরু হওয়া ওমরাহর জন্য প্রতিদিন ৬ হাজার মানুষ অনুমতি পান যা মোট সামর্থ্যের ৩০ শতাংশ। প্রথম পর্যায়ে শুধু সৌদি নাগরিক এবং প্রবাসীরা ওমরাহর অনুমতি পান।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর এই সামর্থ্য ৭৫ শতাংশে উন্নীত করে দিনে ১৫ হাজার জনকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

এবার তৃতীয় ধাপে বিদেশিদের ওমরাহর অনুমতি দেওয়া হলো। এখন থেকে শতভাগ তথা ২০ হাজার জন দিনে ওমরাহ পালন করতে পারবেন।

হজ ও ওমরাহ বিষয়ক উপ-মন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ বলেন, আগত বিদেশিদের প্রথমে অবশ্যই অনুমতি থাকা লাগবে। সৌদি পৌঁছানোর পর মিকাতে যাওয়ার আগে তিন দিন আইসোলেশনে থাকতে হবে।

আগত বিদেশিরা তিন দিন আইসোলেশনসহ সব মিলিয়ে ১০ দিন সৌদিতে অবস্থান করতে পারবেন। তাদেরকে ২০ জন করে ৫০০টি গ্রুপে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। এছাড়া কারও বয়স ৫০ বছরের বেশি হতে পারবে না।

করোনা সংক্রমণ রোধে মার্চের শুরুতে ওমরাহ বন্ধ করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। প্রতিবছর এক কোটি ৬০ লাখ মানুষ ওমরাহ করতে সৌদি আরবে যান।

ওয়ার্ল্ডো মিটারের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৪৭ হাজারের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ হাজার ৪০০ জনের মতো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা