বিচলিত নন শ্রদ্ধা কাপুর

news-image

বিনোদন ডেস্ক : সফল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মামলায় মাদক যোগের তদন্তে এই অভিনেত্রীর ডাক পড়েছিল। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনী পোস্ট ছাড়া আর তেমন ভাবে সক্রিয় ছিলেন না তিনি।

এবার নতুন সিনেমার কথা জানিয়ে ট্রোলড হলেন তিনি। শ্রীদেবী অভিনীত জনপ্রিয় ‘নাগিনা’ সিরিজের অনুপ্রেরণা তৈরি ছবিতে ‘নাগিন’ হিসেবে অভিনয় করবেন শ্রদ্ধা। টুইটারে এ কথা জানানোর পরই কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী। নিজের টুইটার প্রোফাইলে প্রযোজক নিখিল দ্বিবেদীকে শ্রদ্ধা লেখেন, ‘পর্দায় নাগিনীর চরিত্রে অভিনয় করা আমার কাছে খুবই আনন্দের। নাগিনা এবং নিগাহের মতো সিনেমায় শ্রী দেবী দেখে মুগ্ধ হয়েছি, বড় হয়েছি। সব সময় এমন লোকগান থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল।’

তিনটি ছবির সিরিজ তৈরি হবে। তাতেই নাগিনের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা। এই খবরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় কটাক্ষের পালা। কেউ সাপের মাথায় শ্রদ্ধার ছবি বসিয়ে ছবি পোস্ট করেন, কেউ আবার রাজপাল যাদবের ছবি দিয়ে মিম তৈরি করেছেন। ট্রোলে জড়ানো হয়েছে স্বরা ভাস্করের নামও। খুব শিগিগিরিই বয়কটের ডাক দেওয়া হবে।

শ্রদ্ধা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তের চেয়ে শত্রু বেশি আমার। তবে এ নিয়ে বিচলিত নই আমি। নিজের কাজের দিকেই মনোযোগ দিচ্ছি।’

এদিকে জানা যায়, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাগান বাড়িতে যে পার্টির আয়োজন করা হতো, সেখানে নাকি হাজির হতেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ঝিল পেরিয়ে ওই বাগান বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সুশান্ত একজন নৌকা চালককে নিয়োগ করেন। ওই ব্যক্তির দাবি অনুযায়ী, শ্রদ্ধা কাপুরকে সুশান্তের বাগান বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। শ্রদ্ধার পাশাপাশি রিয়া চক্রবর্তী এবং সারা আলি খানেরও সেখানে যাতায়াত ছিল বলে দাবি করেন ওই ব্যক্তি। সারাকে ৩-৪ বার সুশান্তের বাগান বাড়িতে তিনি পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন। রিয়া সেখানে যেতেন মাঝে মধ্যেই। বলিউডের একাধিক তারকাদের নিয়ে বাগান বাড়িতে সুশান্ত মাদক পার্টির আয়োজন করতেন বলে দাবি করেন নৌকা চালক।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী