শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীকে (সা.) অবমাননা; ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

news-image

অনলাইন ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার ঘটনায় ক্রমেই চাপ বাড়ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের ওপর। দেশে দেশে বয়কটের ও তীব্র সমালোচনার মুখে পড়ে এখন মহাবিপাকে ফ্রান্স। এবার ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে ইতালির মুসলিমরা।

গতকাল শুক্রবার ইতালির রোমে ব্যতিক্রমী এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদকারীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা প্রতিবাদ সভা করেন। বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন। পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়।

জানা গেছে, এই প্রতিবাদে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান ও অন্যান্য অভিবাসীরা অংশ নিয়ে প্রতিবাদ জানান। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা। উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ