করোনায় আক্রান্ত নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু

news-image

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং মানসিকভাবে সুস্থ আছেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক এ মুহূর্তে বিশ্রামই তার প্রধান চিকিৎসা। সবার প্রতি অনুরোধ এ সময় কেউ তাকে ফোন করবেন না। দোয়া এবং মঙ্গল কামনাই একমাত্র প্রত্যাশা।

নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে।

এর আগে ‘গেরিলা’ সিনেমা নির্মাণ করে দারুণ সাফল্য পান। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন