রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজির রাজ্যেও এগিয়ে জো বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের আগাম ভোট দিয়েছে প্রায় ৬০ মিলিয়ন নাগরিক। নির্বাচনে খরচ হবে ১৪ বিলিয়ন। দোদুল্যমান ৮ রাজ্যে তুমুল প্রতিযোগীতা। নির্বাচন নিয়ে আগ্রহ শুধু যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষের নয়। এখন বিশ্ব ব্যাপী আগ্রহের কেন্দ্রে আছে ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নতুন হোইট হাউস বাসিন্দা কে হবেন তা নিয়ে। তাই বাজিগররাও বসে নাই। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বাজি এক্সচেঞ্জ পরিচালনা প্রতিষ্ঠান বেটফেয়ার ধারনা করছে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অন্তত ৪০০ মিলিয়ন ডলারের বাজি খেলা হবে। ইতোমধ্যে হয়েছে ২৮০ মিলিয়ন ডলারের।

বেটফেয়ারের মুখপাত্র ড্যারেন হিউজেস জানিয়েছেন, আমেরিকানরা এখন আইনত নিউজার্সিসহ অনেক রাজ্যে খেলাধুলার ইভেন্টে বাজি ধরতে পারে। তবে যুকতরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাচনের বিষয়ে বাজিতে অংশ নেওয়া আইনত অবৈধ। চার বছর আগে ট্রাম্প-হিলারির নির্বাচনে বাজি হয়েছিলো ১৯৯ মিলিয়ন ডলারের । এবার ইতোমধ্যে হয়েছে ২৮০ মিলিয়ন ডলার । ধারানা করছি এটি ৪০০ মিলিয়নে পৌছাবে। যুক্তরাজ্যের ২০১৬ সালের ব্রেক্সিট নির্বাচনে ১১৩ মিলিয়ন ডলারের বাজি খেলা হয়েছে। এই বাজির পরিমান যুক্তরাষ্ট্রের যেকোনো জনপ্রিয় খেলার চেয়ে অনেক বেশি।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, বাজি ধরা হচ্ছে কে হবেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট তা নিয়ে। জনপ্রিয় ভোটে কে জিতবে বা হারবে তা মূখ্য নয়। এই চ্যালেঞ্জে জো বিডেনের পক্ষে ১০ ডলার বাজি ধরলে জয়ি হলে পাবেন ১৮.৮০ ডলার। সেখোনে ট্রাম্পের জয়ে পাবেন ৩৪.৮ ডলার। শুক্রবার সকাল পর্যন্ত রাজনৈতিক পূর্বাভাস দেওয়া সাইট ফাইভ থার্টিইট ডটকম বাইডেনকে ভোটে জয়ী হওয়ার ৮৯ শতাংশ দেখিয়েছে। এজন্য ট্রাম্প জয়ী হলে বাজিগরদের লাভ বেশি।

জ্যকসন হাইটসের অধিবাসি আবদুল আলিম বলেন, , সারাদিন আড্ডায় নির্বাচন নিয়ে যুক্তি-তর্ক চলে। আমি বাজি ধরার পক্ষে। অনর্থক তর্ক-বির্তক না করে বাজি ধরে রাখা ভালো। সব ধরনের জরিপে দেখছি বাইডেন এগিয়ে আছেন। এবার বাজির রাজ্যে ও তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জেনে একজন নিবন্ধিত ডেমোক্রেট হিসেবে আশ্বাস্থ হলাম।

পেনসেলভেনিয়ার অধিবাসি প্রমতেশ বনিক বলেন, বাঙালিদের মধ্যে আগের চেয়ে অকেন বেশি ট্রাম্প সমর্থক। আপনারা জানেন বাজির রেট খুব দ্রুত পরিবর্তন হয়। আমাদের প্রেসিডেন্ট দেশের জন্য যেভাবে কাজ করেছেন এবং আমাগীর জন্য যে পরিকল্পনা করে রেখেছেন তাতে তার জয়ি হওয়া অত্যাবশ্যক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইসব জরিপকে অতিক্রম করে ট্রাম্প আবার বিজয়ী হবেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী