শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরাসি পণ্য বয়কটের ঘোষণা নুসরাত ফারিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত মুহম্মদ (স.) কে অপমান করার অভিযোগ আনা হয়েছে ফ্রান্সের বিরুদ্ধে। এর প্রতিবাদে উত্তাল মুসলিম বিশ্ব। এই ইস্যুতে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। সেই আন্দোলনে শরীক হলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া।

৩০ অক্টোবর নিজের ফেসবুক টাইম লাইনে নুসরাত ফারিয়া লিখেন, ‘আমি আমার (ফরাসি ব্র্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন ফারিয়া।

ফারিয়ার এমন মন্তব্যে অনেক ভক্তই প্রশংসা করেছেন আবার কেউ কেউ ফারিয়ার এমন ঘোষণায় বিস্ময়ও প্রকাশ করেছেন। তবে ফারিয়া জানিয়েছেন, চলমান এই বিতর্কের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সের পণ্য ব্যবহার করবেন না।

এদিকে নুসরাত ফারিয়ার ফরাসি পণ্য বয়কট করার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সমালোচনার জবাবে ৩১ অক্টোবর নুসরাত ফারিয়া আরেকটি পোস্টে লিখেন, ‘একটা সহজ বিষয়কে কেন আপনারা জটিল করে তুলছেন। কোনো বিবৃতি যদি আমাকে আঘাত করে তাহলে একজন অভিনেত্রী হিসেবে কেন আমি আমার মতামত জানাতে পারব না? আমার ধর্মবিশ্বাস নিয়ে আমি ২০০ভাগ মতামত জানানোর অধিকার রাখি। আমার অনুভূতি আমি প্রকাশ করতেই পারি। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা আপনার মানসিকতা, আমার নয়।’

‘পটাকা’খ্যাত এই আশিকী গার্ল সম্প্রতি প্রকাশ করেছেন তার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’। এ ছাড়া তিনি বর্তমানে ব্যস্ত ‘পাতালঘর’ সিনেমার কাজ নিয়ে। ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে অংশ নেয়ারও কথা আছে তার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা